বিরহের কবিতা গদ্য কবিতা
কুড়িয়ে নিও ফুরিয়ে যাওয়ার আগে

কুড়িয়ে নিও ফুরিয়ে যাওয়ার আগে

পড়া: 2 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

দেবাশীষ অধিকারী

কি এমন চেয়েছি বল 
দিয়েছি অখণ্ড স্বাধীনতা
বাঁধতে চাইনি শেকলে তোমার খুশির স্বাধীন সত্তা।
যেথা খুশি যাও,যে কূলেই তরী ভেড়াও   ইচ্ছেনদীর বুকে যতটা ইচ্ছে ভেসো
শুধু সন্ধ্যে নামার আগে ফিরে এসো
মনে রেখো তোমার চলে যাওয়ার দিগন্তে তাকিয়ে থাকে একজোড়া চোখ বিষন্ন বিকেল অবধি -তুমি ফিরে আসবে বলে
ফিরে এসো রাত্রি নামার আগে
রাতে যে আমার একলা লাগে
একলা লাগে ভীষণ
ফিরে এসো আমি ফুরিয়ে যাওয়ার আগে
বেশিতো চাইনি কিছু
বলছি না রোজ ফোন করতে হবে,মেসেজ পাঠাতে হবে।বলছি না আমার ইচ্ছে হলেই বাহুবন্ধনে  জড়িয়ে আদরে আদরে ভরিয়ে তুলতে হবে,
শুধু ফিরে এসো
আমায় তুমি কুড়িয়ে নিও ফুরিয়ে যাওয়ার আগে। আমায় তুমি কুড়িয়ে নিও.....

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা