বছর দশেক পর
পড়া: 1
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
তোকে নিয়ে
রাতের বালিশে খেসারত মাপি
অশ্রু বিলিয়ে
তুইতো আঁকবি না আমায় নিয়ে
ফোঁটা জলের দাগ
কোন অধিকারে আমার সাজে
তোর ওপর রাগ
তবুও কেন বারবার শতবার
ভুলে যাই
ভুল করে ভুলটাই ভাবি
যদি আবার কখনো তোকে কাছে পাই
যত কথা বলি তা বলার জন্য বলা
আসলে কথা একটাই--
লক্ষ হাজার কথার মাঝে
সেটুকুই আওড়াই
সময় চলবে সময়ের মতো,তবু জানি
ভালোবাসার কাছে অবহেলা হারবেই।
আজ, কাল,হোক বছর দশেক পর
তোকে যে আসতে হবেই
সেই বিশ্বাসে ভর করে থাকি
শুধু তোরই জন্য
হেলায় উড়িয়ে দিই বাকি যা কিছু
অন্য অন্য।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর