ঈশ্বর কারো একার থাকেনা
পড়া: 3
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
কিভাবে জড়িয়ে পেঁচিয়ে আঁকড়ে ধরেছিলাম তোকে। ভেবেছিলাম যদি স্বার্থের আগুনে সবকিছু হয় ছারখার
তবু তুই থেকে যাবি একান্তই আমার।
পৃথিবীটা যায় যদি রসাতলে
তবু, তবু থেকে যাব আমরা দুজনের বুকের অতলে।
আমি বুঝতে পারিনি ভালোবাসতে ভাসতে আপন মাধুরী মিশিয়ে কখন তোকে করে তুলেছি ঈশ্বর
ঈশ্বরতো কারো একার থাকেনা,
যেমন থাকেনা জন্মভূমি।
মৃৎশিল্পী তার সবটুকু শিল্প সত্তা দিয়ে গড়ে তোলে প্রতিমা, তুলির টানে চোখ দান তারপরেই মৃন্ময়ী হয়ে ওঠেন চিন্ময়ী
ঈশ্বর।
ঈশ্বর কি আর শিল্পীর থাকেন?
তখন তিনি সার্বজনীন।
যেমন করে শহীদের বলিদানে স্বাধীন নিরাপদ দেশটা থাকে না শহীদের
বরং সে দেশ আর সকলের হয়ে ওঠে শুধু তার ছাড়া।
তেমনি তুইও আমার.......
দেবাশীষ অধিকারী
বালুরঘাট
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর