বলতো কেমন হতো
পড়া: 3
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
ধোঁয়া ওঠা চায়ের কাপ
সুযোগ বুঝে কাপের অদল-বদল
তোমার ঠোঁট ভেজা চা জুটতো যদি আমার ঠোঁটে
বলতো কেমন হতো?
দিন কেটে যাক অথৈ কাজের যন্ত্রণাতে
তেলেভাজা আর কফির আসর তোমার সাথে
সন্ধ্যেবাসর কাটেই যদি ঝগড়াতে আর খুনসুটিতে
তবে কেমন হতো?
রাতের বেলা তোমার বুকে জায়গা পেতে
অভিমানের পাট চুকিয়ে কোন পুরুষের সময় লাগে ঝগড়া ভুলতে?
এই যে পুরুষ,এই যে দামালপানা
কারো কথার ধারধারেনা, মানেনা নিয়ম, মানেনা কারো মানা
শুধু তোমার কাছে নতজানু মেয়ে
তোমারই জন্যই শত কাঙ্গালপনা।
ঝড়ের রাতে ভীষণ বজ্রনিনাদ
ভয়ে যদি মুখ লুকোতে বুকের মাঝে শুয়ে
বলতেম ভয় কিসের পাগলী
এইতো আমি আছি তোমায় ছুঁয়ে।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর