মুখোশ
পড়া: 5
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
নিজের গড়া ভাঙতে ভালোবাসে
হোক সে দেশ হোক সে মন
কেউ জানে না ভাঙছে কিসের তরে
তছনছিয়া স্বভাব সিদ্ধ আশে
স্বপ্ন চিঁড়ে জ্বালায় খুশির ক্ষণ।
বুকের ভাঙ্গন বুকেই ঢাকা থাক
মুখগুলো সব মুখোশ দিয়ে ঘেরে
ওরা সহানুভূতির মিথ্যে প্রলেপ আঁকে
কষ্ট হলেও আগল টেনে রাখ
মানুষ এখন সুযোগ খুঁজে ফেরে
ভাঙা ঘরের ইটও খুলে রাখে।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর