কন্ঠি বদল
পড়া: 5
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
নিচে উদাসী দৈব আভায় অগনিত ভক্ত
সারা অঙ্গে মাখছে পদধূলি -বৈষ্ণব বোষ্টমী
চারিদিক আবেগময় শ্রোতা -সঙ্গে আমি
রাসমঞ্চে দুধ সাদা আলো, পাশে মদনমোহন বিগ্রহ।
শ্রীখোল বেজে উঠছে তালে
ভক্তরা মাতোয়ারা মুখরিত কৃষ্ণ নাম
তোমার কীর্তনে।
এত রূপ, এত শোভা, কীর্তনীয়া তুমিই শ্রীরাধা ।
তাকিয়ে দেখি সারা চরাচর অন্ধকার
শুধু আলোর তুমি, গাইছ তুমি, আর
আমি বসে একা।
শ্রীকৃষ্ণবিহারীর নিদ্রা ভাঙছেন ভক্তরা
বেজে উঠছে ঘন্টা
পুবে সূর্য লীলাক্ষেত্রের হট্টমেলায়
শুয়ে রয়েছি একা ।
আড়মোড়া ভেঙ্গে চোখ ডলতে ডলতে শ্যাম কুন্ডে ,
শ্যামকুন্ডের পাশে কদম্ব বৃক্ষ
বৃক্ষ ডালে মনোকামনা -বাঁধছে কাপড়ের টুকরো
টুকরোগুলো ক্রমান্বয়েই শাড়ি,
শ্রীরাধা কীর্তনীয়া দেখছে আমায় ফ্যাল ফ্যলিয়ে
স্নানে নামলেই বাজাবো বাঁশি।
নিধুবন, হিজল বন, কন্ঠি বদল, গোপিনী গল্প
সে সময়ের বাসর ঘর বলতে আজ রূপ নিয়েছে হোটেলে
রাধা নেই আর শ্রীরাধা, গোপাল তুলেছে কোলে ।
ব্যস্ত স্টেশন অবিরত অসংখ্য রাধা কৃষ্ণ
আমি হাঁকছি তিরিশ টাকা গরম ভাত হরেকৃষ্ণ।
দলে দলে রংবেরঙের জামা হাজারও ক্যানভাস
সারা পথ সারাক্ষন মনে হয় লেগেছে হোলি
ডেকে চলেছি আসুন আসুন গরম ভাত
বাঁচবে শ্রীমতি, বাঁচবে গোপাল, বাঁচবো আমি ।
প্রকাশনা তথ্য: তত্ত্ববোধিনী
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর