মৃত্যু বরণ
পড়া: 3
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
কোথাও নেই কোনো সেড
দিকে দিকে শুধু ব্যারিকেড ।
রাজপথে পথ চলতে বাধা
কথাগুলো জড়ানো অস্পষ্ট আধা।
কিছুটা আলো কিছুটা অন্ধকার
ক্ষিপ্ত গলার রকমারি কারবার ।
তারপরও সবাই নিরুপায়
নুন-ভাতে সংসার চালানো বড্ড দায়।
তপ্ত হাঁড়িতে ফুটবে না আর চাল
এ এক গভীর ষড়যন্ত্রের জাল।
অভুক্ত শিশু চোখে জল নিয়ে পেট চেপে কাঁদে
দিনের পর দিন সিস্টেম ফেলছে নানা ফাঁদে।
অসুস্থ স্বামী অসহায় হয়ে বিছানায় শুয়ে
দামি দামি ওষুধ কিনতে হয় একে দুয়ে।
ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছে সব রেখে।
যদি না খেতে পেয়ে স্বামী সন্তানের মরণ আসে
ঘরেই মরুক তবে, চোখে যেন না ভাসে।
রোজ রোজ মরার চেয়ে এও তো ভালো
একবারে ধপ করে নিভে যাক প্রদীপের আলো।
দায়িত্ব কর্তব্যের পিছুটান থাকবে না আর
ওষুধ না পেয়ে প্রবল চিৎকারে কেউ থাকবে না পথ চেয়ে
আর মেয়ে।
রাজপথে চলতে চলতে হয়তো কখন মাথায় লাগবে গুলি
এইটুকু শান্তি নিয়ে মৃত্যুকে বরণ করবে যেচে।
"চুল্লির ভিতর স্বপ্ন ও দীর্ঘশ্বাস পোড়ে
সবাই জানে সে কথা,
বেঁচে থেকে ভালোবাসা যাপন
দিনলিপি, পথ হারায় শুকতারা।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর