ডানা কাটা নারী
পড়া: 4
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
আফসোস অভিমান
দুটির একটিও নয়, মনে হয়
ভারতে শিশুকন্যা, মহিলা, এমনকি বৃদ্ধাদেরও
সুগন্ধি, ঢেউখেলানো দীর্ঘচুল বেমানান,
কেননা
দ্যুতক্রীড়ায় তুমি না আসতে চাইলেও
দলবদ্ধ লোলুপেরা
মুষ্ঠিবদ্ধ চুলে টেনে আনবেই।
ভারতবর্ষে কোথাও কোনো পুরুষ নেই
শুধু ধর্ষক আর ধর্ষক
ধর্মাবতার আজও, নিশ্চয়ই জানেন
নিশ্চয়ই শুনতে পান
সেই, ভয়ঙ্কর দ্যূতক্রীড়ার দিনে
এই পূর্ণভূমিতেই
গণধর্ষন উদ্বোধনের প্রথম উল্লাস।
দ্রৌপদীর শুধু পাঁচ ইন্দ্রিয় নয়
প্রিয়বন্ধু, প্রিয়গুরুজন, প্রিয়বীর
এমনকি গাঢ় শৃংখলে বাঁধা অনেক সম্পর্ক
শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছিল,
কাল বিবর্তনের সম্মোহিত ইতিহাস...
বাঁচিয়েছিলেন স্বয়ং অভীষ্ট ।
দ্রৌপদী ভুল করছ!
শুনেছি, তুমি অপূর্ণ পূর্বজন্মের সাধ মেটাতে
শিশু কন্যা রূপে এই ভারতে জন্মগ্রহণ করতে চাও
চেয়ে দেখো আজও এখানে বিরাজমান
পুরনো ধর্ষক নতুন ধর্ষক
এমনকি ভুত-প্রেত সবাই
কাঁদেনা বাতাস ঝরেনা শুকনো পাতা
নির্বাসন নিন্দা ধ্বনি এখনো এখানে রক্ষাকারী অভয়কারী
একটি পুরুষ ও জন্মায়নি।
প্রকাশনা তথ্য: "পুনশ্চ" পাবলিকেশন
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর