প্রেমের কবিতা গদ্য কবিতা
রবে না গোপনে

রবে না গোপনে

পড়া: 4 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

জ্যোতিব্রত চক্রবর্তী

পেটটা ফুলে আছে
অগত্যা বলতেই হল
ভালোবাসা ঝরে পড়লে ভালোবাসা ছুটে আসে
আকাশের উপর নিচ কালো মেঘ ,
শুধু মাঝ বরাবর নববধূর সিঁথির মত দিগন্তরেখায় বৈকালিক মোহর আলো,
হাত ফাঁক হলে কাছে এসো।

যত‌ই ভ্রূ নাচাও মনে পড়ে
শুক্লাপঞ্চমী তিথি, কেঁপে উঠছে পলাশ শিমুলের
ঠোঁট
হলুদ পাঁপড়ির মতো তোমার ললিতস্বর্ন পিঠ বলেছিলে প্রসাধনী লাগিয়ে দিতে ,

কী ভৌতিক, সেই দিন
ওরা আমায় ঘিরে রেখেছিল দীর্ঘ সময় , হেসেছে সবাই অনর্গল , কান মাথার ভেতর দিয়ে গরম ভাব।
কী ভাবে ,কী করে ঢুকেছিলাম ঘরে, মনে নেই
জড়সড় আমি দাঁড়িয়ে লজ্জায় আলমারির কোণে
আমার সবুজঘেরা নতুন শরীর কমলা ঠোঁট,
ভয় ধুকপুক , পাখা ঝাপটে বেরিয়ে আসতে পরিনি।

তাকিয়েছিলাম তোমার চোখের গভীরে
সেখানে অথৈ জল, আলপনা আঁকা নৌকো
ফিক করে হেসে বলছ, উঠে এসো
তবে অবশেষে বুঝেছি, পারাপারে
তোমার ভীষন পারের মিশুক মায়া ...

আমি তাকিয়ে তাকিয়ে দেখছি দুরে
মিষ্টি ঝড়, এ গাছ ও গাছ মাথা দুলিয়ে চুম্বন কৌশল আর
মাটির গভীর শেকড়ে শেকড়ে তাদের সংগোপন সঙ্গম।
অগত্যা বলতেই হল
কুম্ভকর্ণের মতো আমার সবুজ শরীর কমলা ঠোঁট আজও ঘুমিয়ে
সুগন্ধি অপ্সরারা নেমে এসো রন্ধন শিল্পে মনযোগ দাও । ---
প্রকাশনা তথ্য: পুনশ্চ পাবলিকেশন

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা