প্রেমের কবিতা গদ্য কবিতা
কালো চুলে গোলাপী ক্লিপ

কালো চুলে গোলাপী ক্লিপ

পড়া: 4 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

জ্যোতিব্রত চক্রবর্তী

অনুষ্ঠান রাত ,আলোর তীব্র ছটা
ক্রমশ ভরে উঠছে উত্তেজনা
মন বসন্ত কচিপাতাদের মতো চকচক
তুমি অবিরত ফুল আর হাসির আঘাতে আমায় ডাকছ কাছে
যেতে না যেতেই বুঝেছি, লুকিয়ে মুচকি হাসছ ।

কতবার স্বপ্নে দ্রুত বেগে শরীরে হিল্লোল তুলে পা চালিয়েছি,
দেখেছি ইন্দ্রজালে ঘুমিয়ে রেখেছো
সমস্ত পৃথিবী।
জেগে আছে যারা ঢুলুঢুলু চোখে
শরীরে তাদের ঘুম আইসক্রিম গলে পড়ছে
আর তারাই অল্প অল্প চেটে নিচ্ছে।

ভোররাত স্বর্গের মতো শান্ত নীল,
ধোঁয়া উঠছে জলে ,মনে হয় কোনদিন
জোয়ার আসেনি এখানে
বাঁধা আছে পাড়ে নৌকো, শুধু শূন্য
আমি নির্বাক চেয়ে আছি, জলের উপর
হেঁটে চলে যাও দূরে আর রোজ মিলিয়ে যাও ওই লাল আকাশে,
নদীতে আমিও গা এলিয়ে তোমার পিছু

এভাবেই কালো চুলে গোলাপী ক্লিপ
গাঢ় হাসিগল্পে গভীর প্রেম

আসলে আমি ন‌ই ওরা

রাস্তায় বিশ্রী চিৎকার, আহতমন, কুচ্ছিৎ অসুখ
আর শুনছি অভিমান ভরা প্রচন্ড প্রতিবাদের আয়োজনে
বাহিরে মেলা মেয়েদের পোশাক প্রায়শই হারিয়ে যাচ্ছে।

আজকাল কোলের দুষ্টুমিষ্টি ছেলে
কচি কচি হাত, গলার মালা ধরে খেলছে, আর
পুরনো বন্ধুদের সাথে তোমার নতুন জীবনের উচ্ছ্বলতা,
তেজস্ক্রিয় রসায়নের মতো ছড়িয়ে পড়ছে।
আসলে আমি ন‌ই তাকিয়ে দেখছে ওরা...
প্রকাশনা তথ্য: পুনশ্চ পাবলিকেশন

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা