গান্ধারী
পড়া: 4
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
শুধুই চিৎকার! অথচ শাসন শব্দ ঘুমিয়ে
সময় যাপন করে ঘরে।
রোজদিন হিংসার ভেতর আগুন ছুঁয়ে দেখি
ভালোবাসা নেই গার্হস্থ্য প্রেমে
নির্মম উষ্ণায়নে কুলুষিত সম্পর্কের সাম্রাজ্য
নিমজ্জিত বন্ধুর অট্টহাসিতে।
এ দিকে অজ্ঞানতা পেলেন নির্বাসন
প্রতিবাদহীন তিমিরে স্তব্ধ জ্ঞানীদের জ্ঞান সময়ে।
মরে যায় অনুভূতি
চোখের প্রেমটা কেউ খুলে দাও
কেননা অমরত্বের সম্মুখে দাঁড়িয়ে আছে
কঠোর কঠিন নগ্ন পুত্র।
ছাতার ভাস্কর্যে ভেবেছিলাম আসবে তুফান
বিজয় রথ কেবল শূন্য দু'চোখে
শত চেষ্টাতেও ফিরলো না ঘরে ভালোবাসা
প্রতিজ্ঞাভঙ্গ চোখের প্রেম।
প্রকাশনা তথ্য: পুনশ্চ পাবলিকেশন
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর