জীবনমুখী কবিতা গদ্য কবিতা
ইচ্ছে করে

ইচ্ছে করে

পড়া: 3 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

শ্রাবন্তী দাস সরকার

আমার আবার ফিরে পেতে ইচ্ছে করে
ভীষনই পেতে ইচ্ছে করে ----
সেই ছোট্ট বেলাকার দিনগুলি
মায়ের কোলের আদরের ঝুলি।
হলুদ কালো মায়ের আঁচল
নিরাপদ আনন্দের আদরের ঢল।
কতো কতো লুকোচুরি খেলতে খেলতে
শিশু মুখ ঢাকতে ইচ্ছে করে তাতে ।
সেই শিশু সরলতায় মাকে জড়িয়ে ধরে
আবার ফিরে পেতে ইচ্ছে করে -
বর্ণপরিচয়, কথামালার ব‌ই
শৈশবের কত আনন্দ, হৈ চৈ ।

আমার ভুলে যেতে ইচ্ছে করে
ভীষনভাবে ভুলে যেতে ইচ্ছে করে -
কর্মব্যস্ত জীবন, হতাশা, যন্ত্রণা,
অন্ধকার ভবিষ্যতের ভাবনা -
সামনে পিছনে জীবনের বিষন্নতা, কান্না ।

মনে হয় -
পুরাতন সব হারিয়ে যাচ্ছে,
পূর্ণিমার চাঁদের আলোটাও মলিন হয়েছে।
গন্ধ হারিয়েছে গোলাপ , শিউলি
বিষন্ন হয়েছে রামধনু রংগুলি।

তাই আবার ফিরে পেতে ইচ্ছে করে -
ভাঙা বাড়িটার প্রাচীরের কোলে
ছোট্ট সবূজ চারাটি যেমন পড়ছে ঢোলে।
ঐ মিষ্টি আঁচলের সোহাগ‌‌,
স্বর্গীয় আদর ভরা তোমার দুহাত।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা