জীবনমুখী কবিতা গুচ্ছ কবিতা
পরগাছা

পরগাছা

পড়া: 2 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

শ্রাবন্তী দাস সরকার

আমার নাম ? মিতালী সরকার ।
কেন ? আমাকে কি দরকার ?
এক সামান্য গৃহবধূ আমি
নই কোনো নামী দামী।
শুধু পরিবারের মাঝেই আমি আবদ্ধ
এই চার দেয়ালের পৃথিবীটাতেই যে আমি সীমাবদ্ধ।

কুড়িটা বসন্ত পার করেছি
স্বামীর প্রতিটা কাজেই সহযোগিতা করে এসেছি।
আমি তো নই দুখী
স্বামী মহাশয় চেষ্টা করেন আমায় বানাতে সুখী।
আমার নেই প্রয়োজনীয় কোন কিছুরই অভাব
ফালতু দামী কিছু কেনারও নেই স্বভাব।
তবুও অলস সময়ে চিন্তার মাঝে
একটা ব্যাথার তীর অবশ্যই বুকের মাঝে বাজে -
হায়রে ! আমি তো নই স্ব- প্রতিষ্ঠিত
কিছু চাইতেই হই কুন্ঠিত।
মনের মাঝে তো প্রায়ই খচখচ করে
কোথায় যেন এক অদৃশ্য কষ্ট স্পর্শ করে।
কখনই কিছু বলেন না তিনি
কিন্তু আমি তো নিজেকে চিনি
গৃহবধূ হলেও এক চিলতে আত্মসম্মান
ধরে ঘিরে। শুধু চাই একটু সম্মান।
কারও কাছেই কিছু চাইতে শিখিনি।
চাইতে গেলে নিজেকে অপমানিত মানি।

বাবার বাড়ি, পদবী, ছেড়েছি
স্বামীর বাড়ি, পদবী, পেয়েছি ‌,
বাবা মার ইচ্ছে মতো চলেছি
তাদের অতি বাধ্য মেয়ে হয়ে থেকেছি,
স্বামীর ইচ্ছের পূর্ণ মর্যাদা দিয়েছি।
আমার ইচ্ছে ? হয়তো ভুলেই গেছি ।
এক পরগাছায় পরিনত হয়েছি।

এক অতি সামান্য গৃহবধূ আমি
নই কোনো নামী দামী।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা