প্রেমের কবিতা মুক্তছন্দ
অ-সম্পূর্ণতা

অ-সম্পূর্ণতা

পড়া: 6 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

স্বর্ণদীপ মৈত্র

অ- সম্পূর্ণতা

একদিন তাদের পথ আলাদা হল,
তবু এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়ল দুটো জীবন।
তাদের দৃষ্টির মাঝে লুকিয়ে ছিল অজস্র উচ্চারণ,
কিন্তু, শব্দরা ভয় পেয়েছিল সমাজকে।
শেষে, অভিমানকে একমাত্র আশ্রয় করে,
দেবদাস ডুবে গেল অন্ধকারে।
আর পার্বতী,
সে বাঁধা পড়ল 'দায়িত্বের বন্ধনে'।
ভালোবাসা এখানে অধিকার চায়নি,
চায়নি কোনো প্রতিশ্রুতির বাঁধন,
শুধু চেয়েছিল—
একটা নামহীন টান,
যা দূরত্ব পেরিয়েও থেকে যায়।
শেষ পর্যন্ত, তারা কেউ কাউকে পেল না,
তবু হারালও না সম্পূর্ণ,
কারন ভালোবাসা—
সে তো থেকে যায়,
অস্পৃশ্য, অপ্রকাশিত, তবু চিরন্তন।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা