সামাজিক কবিতা মুক্তছন্দ
আগামীকালের নির্মাতা

আগামীকালের নির্মাতা

পড়া: 4 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 1

স্বর্ণদীপ মৈত্র

আগামীকালের নির্মাতা

কে তুমি, শ্রমিক?
তুমি কি কেবলই একজোড়া হাত?
যে দুমুঠো ভাতের লড়াইয়ে—
হারিয়ে ফেলো নিজের নাম!

কে তুমি, শ্রমিক?
যে নিজের স্বপ বন্ধক রেখে
অন্যের *আগামীকালের নির্মাতা*

কে তুমি, শ্রমিক?
তুমি কি কেবলই একজোড়া হাত?
যে দুমুঠো ভাতের লড়াইয়ে—
হারিয়ে ফেলো নিজের নাম!

কে তুমি, শ্রমিক?
যে নিজের স্বপ বন্ধক রেখে
অন্যের ঘর আলোকিত করো!
তুমি কি শুধুই পরিশ্রমের প্রতিক?

কে তুমি, শ্রমিক?
যার কন্ঠ এতদিন চাপা ছিল,
তুমি কি সেই রুদ্ধ কন্ঠের প্রতিধ্বনি?
নাকি, তুমি আসন্ন ঝড়ের পূর্বাভাস?

তুমি উত্তর— তুমি প্রশ্ন নও
তুমি ঝড়— তুমি নীরবতা নও
তুমি অধিকার— তুমি ক্ষুধা নও
তুমি সেই সত্য—
যাকে কোন শিকল বেঁধে রাখতে পারেনা।

তুমি সেই মানুষ,
যে মাথা তুলে দাঁড়ালে
পৃথিবী থমকে দাঁড়ায়—
কারন তোমার হাতেই জন্ম নেয়
প্রতিটা আগামীকাল।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা