আধুনিক/মুক্তছন্দের কবিতা গদ্য কবিতা
দুঃখ

দুঃখ

পড়া: 2 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া

ধাক্কা খেলেই চলকে উঠি আরো
এই যে নদীর রাত্রিকালীন উড়াল
অন্ধ ডানা, তুমি কি মেঘ পারো?
পথ কি করে ছড়ালো এত গোপন
অলখ দিন ছায়ার দীর্ঘশ্বাস চাঁদের মৃণাল পদ্ম বীজ রোপণ
করেছি জলে, জলেই বসবাস
এ গাছেই গলে গলে পৃথিবী মুছে যায়
বিস্মরণের পরবর্তী বাঁকে ঝাঁকুনি দেয় হাওয়ার জালপালা
হলুদ পাতা টপটপ বলে
তাকে ধাক্কা দেয় যদিও মরা কোটাল
তোমার ঢেউ,
ঘুমের আসে পাশে ছলকে যাচ্ছি এখনও টালমাটাল
দুঃখ নিজেই ছক জানায় হাফে...

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা