আধুনিক/মুক্তছন্দের কবিতা গদ্য কবিতা
শীত ঘুম

শীত ঘুম

পড়া: 2 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া

বিঁড়ে খুলে যায় আড় ভাঙে শীত ঘুম
অবসাদ রং ফোঁটা ফোঁটা ধুলো রেণু
সৃজনের মতো দোলে স্পন্দন দোলে
তুমি কি এখনো সাপুড়ের বাঁশি শোনো
মুগ্ধতা ছোঁয় একক মুখের রূপ
অচেনা জন্ম ব্যর্থ বিপর্যয়
ভেঙে চূর্ণ দাও সঙ্গীত মূর্ছনা
ভালোবাসো ঘুম, ভালোবাসো শুধু টুপ
দুচোখে টাটকা থেঁতো করা ঘন রাত
পায়ের পাতায় ঢালো আকন্দ বিষ
অমসূণ ব্রহ্মাণ্ডের ভাঁজে
খোলো বাঁপি খোলো শোনাও তীক্ষ্ণ শিস
বহু কৌণিক খোলসের জ্যামিতিতে
ভরহীন শাদা ফণা তোলো জোছনার
ক্রমাগত ক্রোধে ছোবল নামাও ফের
রক্তের ঘ্রোতে পুষে রাখো ইঙ্গিত
নগ্ন পায়েরা শীত খতু ঘেসে ছোটে
ঘুমের ভেতর বিষ দাঁত বেড়ে ওঠে...

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা