হাত
পড়া: 2
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
এক হাতে বিলিয়ে দিচ্ছিলে
নোয়া-শাখা-পলা, খুবই সামান্য শব্দ তোলা
কিছু কাচের চুড়ি, আর এক প্রবল বিপত্তারিণী ধাগা।
অসংখ্য সূক্তি ছড়ানো
হেরে গেলাম পৃথিবীর এইসব ক্ষমাহীন আয়োজনে
মন্ত এক অসামাজিক প্রেমিক হয়ে হাত রেখেছি।
একটু আগে জন্ম নেওয়া রূপকথায় পাড়ি দিচ্ছি
গভীর আল্লেষে আঁকড়ে ধরা হাতে।
সংসার-সমাজ-জগৎ, যারা বাইরে থেকে দেখলো
কুৎসা গাইলো উচ্ছনে যাওয়া প্রলাপে।
অনেক যুগ ধরে বর্ষার পর রোদ উঠলে
পৃথিবীর ক্ষমা পায় শ্যাওলামাখা উঠোন।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর