যোদ্ধা
পড়া: 2
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
ডানা ঝাপটালো সকাল বেলার পাখি
ইছামতি ছুটল নিজের মতো করে
দূরের সমুদ্রে পাড়ি,
মনটাও খুব দেখনদারি, উঁচু পেড়ে দেখে
নিজেকে, প্রথম থেকে, লিখো, না হলে
কথা বলব না, আড়ি
লিখতে বসে মন একমুঠো পাশের বাড়ি
ঘোমটা দিয়ে ঘুরে বেড়ায় বেড়াল
— আয় দুধ খাবি
যৌবনে লিখত হয় এইসব গেরস্থালি
ইউক্রেনের যুদ্ধে আমায় কেউ ডাকেনি
এখান থেকেই বোমা ছুড়ে মারি।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর