জীবনমুখী কবিতা ছন্দ কবিতা
একটা টাইম মেশিন চাই

একটা টাইম মেশিন চাই

পড়া: 4 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সঞ্জয় মাহাত

সঞ্জয় মাহাত
হঠাৎ হঠাৎ ধাক্কা লাগে স্মৃতির মণিকোঠায়।
হারানো তুলির আবছা ছবিরা ভোরের ঘুম ভাঙায়।।
কেউ কি পারবে দিতে? একটা টাইম মেশিন চাই-
অর্থ, খ্যাতি, যশ বা গ্লানি - ব্যর্থ মনে হয়।
ব্যাকুল পরান শুধুই কেন পেছন পানে ধায়?
“কিশোর আমি”র দেখা যদি আর একটি বার পাই;
সত্যি বলছি বন্ধু, একটা টাইম মেশিন চাই।
কাশ বাগানের চামর ঘেরা নদীর ধারের মাঠ;
তালগাছের ওই ডালরুপি ব্যাট হয়ত দেবে ডাক...
“বেলা গড়ায়, খেলবি না কি? কাটবি না কি দাগ?”
টাইম মেশিন পেলে কিছু রাখব না আর বাদ;
পাঠশালার এ মাটির ঘর আর ভাঙা সে চৌকাঠ;
টুনুবাবুর আম বাগানের রকমারি স্বাদ।
সবাই বসে আছে বুঝি আমার প্রতীক্ষায়।
দম দেওয়া এই জীবনটাতে বাঁচার রসদ চাই;
কোথায় পাবো বলো? একটা টাইম মেশিন চাই।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা