সামাজিক কবিতা ছন্দ কবিতা
বসন্তের রঙ

বসন্তের রঙ

পড়া: 3 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

বিধান চক্রবর্ত্তী

কারা যেন নিজেদের নিয়ে দম্ভ করে, ভাষণে চালায়
তরবারি
মূর্খ সে জন, ভাই ভাইয়ে লড়াই করে চায় মিথ্যে
দখলদারি।
যিশু
তারা সবাই একই, আমরাই বিভেদ শেখাই গর্ভে এলেই
শিশু।
পরিশেষে দেখি সকলেই এক, সবার শূন্য হাতে ফিরবার
পালা
মালা।
মধ্যিখানের যাত্রা টুকু মিথ্যে হিংসায় বিভেদের প্রাচীরে গড়া
অন্তিমে বোধোদয়, হিংসা মানেই সে জীবন শুধু ভুলে ভরা।
বসন্তের রঙে রঙিন হয়ে সেজে উঠুক আগামীর সব দিন
ঘুচে যাক সব মনের মলিনতা ঘুচে যাক সব বিভেদের
ঋণ।
মন্দিরে বাজুক নাম সংকীর্তন মসজিদে বাজুক আজান
রঙের উৎসবে মিশে যাক হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান।
নানা রঙের নানান বার্তা দেয়াল জুড়ে লিখে দিক স্লোগান
স্বধর্ম পালনে প্রত্যেক মনে গেঁথে যাক দেশ গড়ার
অবদান।
ঝরা পাতা বাতাসে ভেসে গেয়ে যাক শান্তি-সম্প্রীতির গান
“ভারতবর্ষ, আর এক নাম নানা ভাষা নানা মত নানা
পরিধান।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা