তবে তাই হোক
পড়া: 4
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
কথা’রা যাক ঘুমে
শব্দে’রা প্রতিবাদ করুক মিছিলে মিটিংয়ে
ভাষার গায়ে রক্ত ঝরুক রাজপথে
আমি আর তুমি এক ছাদের নিচে
অথচ একশো যোজন দূরে।
তবে তাই হোক_
নীরবতা উঠুক জেগে
অনুভূতি মিশে যাক আকাশে বাতাসে
হৃদয়ের কথা হৃদয়ে হৃদয়ে
আমি আর তুমি এক আত্মা
অথচ সম্পর্ক সাপ আর নেউলে।
তবে তাই হোক_
ক্রোধ থাক চোখে
দহন জ্বালায় ইচ্ছেরা পুড়ুক বুকে
স্বপ্ন'রা ছাই হয়ে উড়ে যাক শ্মশানে
আমিও চাই তুমিও চাও
অথচ মনপাখি রেখেছি চিতা’তে।
_________বিধান চক্রবর্ত্তী
প্রকাশনা তথ্য: না
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর