প্রেমের কবিতা গদ্য কবিতা
জোছনা ও আগুনের দূরত্ব

জোছনা ও আগুনের দূরত্ব

পড়া: 2 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সুরজ দাশ

শহীদ বেদীর সাহসে ভর করে জাগে মন
আকাঙ্ক্ষা জানে শুধু লম্বা বাঁশপাতার বন
রাত্রি ঘন হলে কানে বাজে খসমস শব্দ
মধ্য বয়সের শূন্য জলে ভাসে ব্যথার ঢেউ
বেদনার কৃত্তিবাসে গড়াগড়ি খায় কেউ
যে কোনো মন্ত্রে ছুতে চাই আজ তোমার দেহ
সচল পায়ে পাতাল ছুঁই এনে আগুনের স্নেহ
জোছনা ওড়াই সন্তর্পণে সাহসেরই টানে
বাঁশপাতার স্বপ্ন বেঁধে রাখি বুকে নির্জনে

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা