সাগ্নিক আন্দামান লহ প্রণাম!
পড়া: 3
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
উড়ে আসে সমুদ্র প্রবাসী চিঠি
একমুঠো দখিনা বাতাস
সফেন সামুদ্রিক উষ্ণতা আর
নোনা গন্ধ জল !
বিচ্ছিন্ন ভারত ভূখণ্ড
মেলে ধরে ধূসর চিঠি
ঝদ্ধ সারস্বতে।
ইতিহাস জেগে উঠে কালের স্পন্দনে
প্রাণ ফিরে পায় বিদ্রোহী কুশি- লব
মৃত্যু উপত্যকার গোপন গহ্বরে!
আড়মোড়া ভেঙে জেগে ওঠে প্রাচীন বিদ্রোহ !
ভেসে আসে কামানের তোপধ্বনি
উন্মুক্ত হয় মৃতের কফিন
নিষিদ্ধ জারোয়ার দেশে !
বাতাসের ককপিঠে ভাসে
প্রত্যয়ী অমোঘ মন্ত্র
++
সহস্রকণ্ঠে ধ্বনিত হয়
"" বন্দে মাতরম ""
উত্তাল প্রতিধ্বনি উঠে
লাখো মুষ্টিবদ্ধ হাত
প্রত্যয়ী প্রজ্ঞায় কামনা করে
স্বদেশের স্বাধীনতা !
নিরন্ন আতুর কান্না আনে
মুক্তির লৌহ প্রতিজ্ঞা!
কালাপানির গভীর হতে উঠে
স্বাধিকারের বীজমন্ত্র
-
নিন সী গায় মালিক গান ২২৭!
সূর্য আবাহনী !
সহ স্বাধীনতার স্বাভিমানী দ্বীপমালা
সাগ্নিক আন্দামান——
লহ প্রণাম!
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর