লাশকাটা ঘর
পড়া: 2
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
সব মঞ্চের মায়া ছেড়ে
সবাইকে সব ভাবে জিতিয়ে
প্রতি মুহূর্তে নিজে হেরে।
সদা হাস্যমুখ মঞ্চে উদীপ্ত উন্মুখ
কত কবির বাণী
ছড়িয়ে গেছে আকাশে বাতাসে প্রাণের স্পন্দন
তার কতটুকুই বা জানি,
নিজের কাছে নিজে নিয়েছে গ্লানি
অবুঝ দর্শক
যা দেখেছি তাই হাততালি
কেউ দেখেনি চোখের নিচে
জমা হচ্ছে কালি।
হয়তো ঘুম হয়নি বহুকাল
সব থেকেও হয়েছিল কাঙাল
তাই শুয়ে আছে আজ লাশকাটা ঘরে।
কেউ ডাকবে না আর
ডাকবে না কোনোদিন
কেউ দেখবে না ফিরে
প্যাচা এসে ডাকবে না কানের কাছে
চিল এসে টানবে না কান
কানের কাছে কেবল বেজে যাবে
ঘুম পাড়ানি বন পলাশের গান।
আবার কোনো দিন হয়তো অন্য কোনো রূপে
ফিরে এসো এই মঞ্চে সেই হাসিটি হেসে
যে শান্তির খোঁজে শুয়ে আছো লাশকাটা ঘরে
ভালো থেকো তুমি তোমাদের সেই দেশে।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর