বাবা
পড়া: 2
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
মি ভেসে ভেসে চলে যাও তোমার জন্মের কাছে
ছেলেবেলার কাছে
আত্রেয়ী থেকে আত্রাই সাহেবগঞ্জ
কেয়ার অব নওগাঁ/রাজশাহী
চলে যাও সেই মাঠের কাছে
পথের কাছে
যেখানে তুমি ছিলে
এখনও আছে
চিরকাল থাকবেও।
তবে এ আমারই শুধু ভাবনা
আমিই ফেরাতে চাইতাম বারবার
তুমি যদিও ফিরতে চাওনি আর
কেন বাবা?
কষ্ট? শেকড় ছেঁড়ার কানা?
বুকের ক্ষত ভুলে থাকতে চাইতে?
হয়তো!
হয়তো না!
হয়তো অন্য কোনও কিছু!
আমি শুধু দেখতে পাচ্ছি
একটা বৃষ্টি সকাল
তোমার শান্ত মুখে লেগে আছে মায়া
কপালে চন্দন
ভেসে যাচ্ছো অস্থি মজ্জা আর ছাই নিয়ে
আর আমি জলের ভিতর দাঁড়িয়ে
জলকে সাক্ষী রেখেই
বুক ঠেলে ওঠা কান্নায় উচ্চারণ করছি
ও আত্রেয়ী ভারতী গঙ্গা যমুনা চ সরস্বতী
সরযূর্ন্ডকী পৃণ্যা মন্দাকিনী চ কৌশিকী,
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর