সামাজিক কবিতা ছন্দ কবিতা
আলোর আগে

আলোর আগে

পড়া: 3 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সঞ্জয় মাহাত

বলছি কী ভাই,
অনেক হলো...
এবার না হয়
চশমা খোলো।

জাতের বড়াই..?
ময়লা ফেলো...
ভাতের লড়াই...
হাত তো তোলো।

ঠিক যেখানে
চাঁদ বিকালো...
সেথায় তোমার
নাক টিকালো..?

ঘুম বেচে যারা
কিনলো আলো;
পাথর কেটে
ঘর সাজালো...

মনটা যাদের
ভীষণ কালো;
তাদের ঘরেও
জ্বলুক আলো...

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা