বিরহের কবিতা গদ্য কবিতা
কুহক

কুহক

পড়া: 3 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া

চলন্ত জানলার ফ্রেমে দেখেছিলাম আমি
নয়ানজুলি,গুমটি ঘর ,টেলিগ্রাফের তার
দু-এক ঝলক জারুল ঘন ফুটছিল কি?
জোছনা এত অপরিমিত ছিল!
ভালো করে দেখার আগেই হারিয়ে ফেলেছিলাম
সে কি আমার শোকের মতন ছিল?
অনেক বিকেল ভেঙে যখন বাতাসে নিমফুল
সে কি আমার অতীতেমগ্ন জলের সৌধ ঘিরে
জাগছিল আর বলছিল সেই হারানো মসতকোড়?
জিগ্‌শ পাজল,ক্রস ওয়ার্ডের ঘূর্ণি মাতন জুড়ে
ভেতর থেকে আনম্র কোন অনুরণণ তোলে
ব্যথার মতো নেশার মতো ঝড়ের হাওয়ার আগেই
কৈশোরে সে আকীর্ণ কোন অগ্নিশিখার ডালে
আজকে জানি মিথ্যে করে নিয়ন জ্বেলেছিল
আবার তবু কুহক ডাকে ছুটন্ত প্লাটফর্ম
রুগ্ন খালে মন খারাপের মতন ডিঙি ভাসে
নেই সে তো নেই জেনেও তবু কলারই মান্দাসে
যাচ্ছি ভেসে যাচ্ছি দূরে অনন্ত বিস্তারে...

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা