সামাজিক কবিতা গদ্য কবিতা
ধোঁয়াশার উপাখ্যান

ধোঁয়াশার উপাখ্যান

পড়া: 3 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

শুভাশিস গোস্বামী

তুমি কি শুনতে পাচ্ছ
ছেলেবেলায় শুনেছি তোমার কথা
বড় হয়ে দেখেছি তোমায়
পাবলিসিটির সাদা পর্দার বুকে,
পরীক্ষার খাতায় বড় বড় অক্ষরে
লিখেছি জীবনী তোমার
গড়েছিলে ইস্পাত করে নিজেকে
মনের উঠানে ছিলেন ‘স্বামীজি’,
‘দেশবন্ধু’র প্রিয় সহযোগী তুমি।
এখন ক্রুশে বিদ্ধ তোমার স্বপ্ন,
‘জাতের নামে বজ্জাতি’ হয়নি এখনো শেষ,
মেরুকরণের নামে লুটে নেবার তাল।
কি অদ্ভুত তোমার মৃত্যু
স্বাধীনতার এত বছর পরেও
জমছে ধুলা কমিশনের বইয়ে,
আজও অজ্ঞাতবাসে তুমি।
তোমার ইচ্ছেরা পেল না সূর্যালোক
দারিদ্র্যের কাল কেউটে
মাথা নাড়ে খয়রাতির বীণে,
দেখা হলো না, তোমার সঙ্গে আজও।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা