আধুনিক/মুক্তছন্দের কবিতা গদ্য কবিতা
সুজাতা

সুজাতা

পড়া: 2 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া

শরণ জানি না তাই
কড়ির প্রদীপ জ্বালাই
আঙুলের সলতে উসকে ভাত চড়ালে
বগবগ করে ওঠে ফুটন্ত মাথা
শাদা পাথরের থালে সাজিয়েছি তা...
তুমি অন্নে বসোনি বলে নীল মাছি ওড়ে
দেখো এই জোছনা-ভেজানো খড়ে
মেঘ নাই,পাতানের মাঠ জ্বলে গেছে
শক্ত কাঠের পুরুষ খড়খড়ে মেয়েদের নাড়ে
সংঘ শুরু হল দূরে...

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা