নদিয়ার বনলতা
পড়া: 3
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
বনলতা তোমার নয়
বনলতা আমার___
তোমার অনেক আগেই চিঠি লিখেছিলাম
খোলা চিঠি, কবি জীবনানন্দ দাস’কে
নাটোরের বনলতার জন্য,
উত্তর পাই নি আজও___
বুঝেছি, বনলতা চাইলে পাওয়া যায় না
খুঁজে নিতে হয়।
খুঁজেছি হন্যে হয়ে
নাটোর ছাড়া দুই দেশের সব মাটিতে___
অবশেষে পেয়েছি
আমার কলমের স্বত্বে
কৃষ্ণনগরের নিকুঞ্জ বনে।
আমি হরিণের চোখ বসিয়েছি চোখে
কাজল টেনেছি তাতে সরু করে
পূর্ণিমার চাঁদ এনে বসিয়েছি দু'চোখের মণিতে
ঠোঁট দুটো রাঙিয়েছি গোলাপের পাপড়ি দিয়ে
রবির সকালের আভা এনে বসিয়েছি গালে
রাধাচূড়ার মুকুট বানিয়ে সাজিয়েছি মাথাতে
রজনীগন্ধা ফুল বসিয়েছি খোপাতে____
তাকে মিশিয়ে দিয়েছি আকাশের নীল নীলাভতে।
ফুটে উঠেছে পৃথিবী আলো করে আর একটি কবিতা
নদিয়ার বনলতা।
এ বনলতা আমার, শুধুই আমার।
প্রকাশনা তথ্য: না
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর