জীবনমুখী কবিতা ছন্দ কবিতা
অচেনা আকাশ

অচেনা আকাশ

পড়া: 2 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সঞ্জয় মাহাত

প্রান্ত থেকে দূর দিগন্তে
নীল ঝালর টানা;
ওইখানেতেই লিখেছো জানি
শেষের ঠিকানা।
স্বত্বা থেকে আত্মা,
তুমি সবার প্রেরণা;
আকাশ তুমি ভীষণ প্রিয়, ভীষণ অচেনা।

সাগরপারের সওদাগরের
মস্ত কারখানা;
সর্বহারার শান্তি খোঁজার
অসীম বিছানা;
সুপ্ত ভ্রূণের বটবৃক্ষে
জাগার চেতনা;
আকাশ তুমি সবার প্রিয়, ভীষণ অচেনা।

তোমায় ছোঁয়ার হাতছানিতে
পাহাড় খোঁজে ডানা;
তোমার প্রেমে পাগলপারা,
সাগর তোলে ফেনা;
সাথিহারা ঐ ছোট পাখিটির
ঘুচাও যাতনা;
আকাশ তুমি সবার প্রিয়, ভীষণ অচেনা।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা