জীবনমুখী কবিতা গদ্য কবিতা
আপেল গাছ

আপেল গাছ

পড়া: 2 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

কৌশিকরঞ্জন খাঁ

মায়াবী মেয়ে, করিডরে তার বাবা
হাঁটতে হাঁটতে ঋষি হয়ে গেল।
একটা স্কুল আপেল গাছে,
একটু দূরে নীল একটা পাহাড়
হাট করে খোলা জানালা দরজা
বেঞ্চগুলোতে রঙবাহারি বাহার।
শেখর স্যার ভালো ক্লাস টিচার
হাসতে পারে ভালো।
আপনার মেয়ে! বক বকম বকম।
অবশ্য মাঝে মাঝে আপেল গাছেও
ঘুমিয়ে পড়তে জানে।
খাতায় লিখেছে —
কিশোরী হয়ে ওঠা
কিশোরী তো হচ্ছে দিনে দিনে।
থাক, এমনই থাক —
আপেল পাতার মানে।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা