প্রেমের কবিতা ছন্দ কবিতা
তুমি

তুমি

পড়া: 2 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

কানাই

বলেছিলে তুমি আমায়
বাসবে ভালো ভীষণ !
দারুণ শীতেও দেবে
উষ্ণতার পরশ |
কথা ছিল হাঁটবে সাথে
হাতে হাত ধরে !
বৃষ্টি দিনে এক ছাতাতে
থাকবো দুজন সাথে ।
চলতে পথে হোঁচট খেলাম
ফিরলো যখন হুঁশ
দেখছি পাশে নেইকো তুমি
গিয়েছো অনেক দূর !
রোজই কথা বলি
চাঁদ তারাদের সাথে
মাঝে মাঝে ব্যাঘাত ঘটায়
ঐ দুষ্ট মেঘের দলগুলি |
এখন চৈত্রে তপ্ত দুপুর
দুচোখ খোঁজে শুধু তোমায়
চাতক যেমন অকাল শ্রাবণ
-- ধারার প্রতিক্ষায় ।
চেনা পথের গোলক ধাঁধায়
গিয়েছি আমি হারিয়ে
আমার সবটা জুড়ে রয়েছে
শুধুই তুমি, তুমি করে ।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা