দেশ-গ্রামবাংলার কবিতা ছন্দ কবিতা
শারদ শুভেচ্ছা

শারদ শুভেচ্ছা

পড়া: 2 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

কানাই

শারদীয়ার শারদ প্রাতে
শিশির ভেজা ঘাসের সাথে
চোখ চলেছে আকাশ পানে
মন ছুটে চলে মেঘের সাথে ।
কুমোর পাড়ায় ব্যস্ত মুখর
পথের গলি নেই যে খালি
কাজের চাপেও হাসি মুখে
হাত চালান ঝড়ের গতিতে ।
বৃষ্টি ভেজা শিউলি ফুলে
ঘ্রাণ ছোটে চারিপাশে
উৎসবের এই খুশির মাঝে
আলোর ধারা সন্ধ্যা-সাঁঝে ।
নদীর ধারে কাশফুলের মেলা
বকেদের সব বসেছে সভা
শারদীয়ার শুভেচ্ছা এই
শান্তি-সহবস্থানে উৎসব এই ।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা