কানা
পড়া: 2
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
অর্থব্যয়ের মূল্য দিয়েছি আমি ডাক্তার হয়ে,
পরিজনদের কাছে তোমার 'প্রেস্টিজ' রক্ষায় হয়েছি
দশজনে একজন।
ঠাকুরদা-ঠাকুমাকে ছুঁড়ে ফেলে তোমাদের শহরে পদার্পণ
আজ সার্থক হয়েছে ।
অর্থাভাবে গ্রামে পিসিমণির বিয়ে না হলেও ---
পড়শিদের কাছে আজ তুমি 'আইকন'।
সব্বাইকে ছুঁড়ে ফেলে
'চরৈবেতি' ------
তোমার নীতি -- সার্থক করেছি,
আজ তোমাকেও ছুঁড়ে ফেলে বৃদ্ধাশ্রমে ।
দুঃখ কেন? আজ ভাসো তুমি 'সৃষ্টি সুখের উল্লাসে'-
পৃথিবী বিপুলা; তবু তুমিই আমার সষ্টা ।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর