চোখভরা শহরের নিশ্বাস
পড়া: 2
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
মানুষ এসে দাঁড়ায় হাটের ভিড়ে ক্লান্ত বেশে
কোলাহলের ভেতর কোলাহল জমে ওঠে ভার
পৌঁছিনোর কোনো শব্দ ওঠে না, থেমে যায় উচ্চার
লেনদেন শেষে সবাই ফেরে ঘরের উষ্ণ ধোঁয়ায়
চাতকের অপেক্ষা ঝুলে থাকে নীল আকাশছোঁয়ায়
উপেক্ষা আঘাত সব তুমি করেছ নিঃশেষ
চোখ ভেজে না আর শুধু জমে থাকে ভারী ক্লেশ
ঘুমফসলের মাঠে একা জল ঢালি আমি আজ
বাঁচার নামে নীরবে এটাই আমার একমাত্র কাজ
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর