জাতিস্মর
পড়া: 2
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
কখনো প্রতিবাদ করেনি
আসলে আমার অভিধানে ওই শব্দটি নেই,
মুখ বুজে দেখে যাওয়াই কাজ।
কার চাকরি গেলো, কার জীবন
কি এসে যায় তাতে -
‘আমি’ তো আছি ভালো বেশ।
আমার পাশের বাড়ির একমাত্র ছেলে
যেদিন খুন হলো
চোখ থেকে অনেকটা জল
গড়িয়ে পড়েছিল মাটিতে।
আমি কিন্তু, কোনো শব্দ করিনি
যদি আক্রোশ নেমে আসে।
প্রতিদিন মন প্রাণ ঢেলে
দুবেলা বলেছি, দেবতার কাছে
বড় নির্জীব আমি, রক্ষা করো প্রভু
তবুও ভাগ্যের সে কি পরিহাস
মাথায় পড়ল আকাশ ভেঙে।
পাঁজর ভেদ করে একটা গুলি
রক্ত, স্যালাইন আর যমদূতের ছায়া,
অচৈতন্য আমার একমাত্র ছেলে।
সেই দিন, এক অদৃশ্য কারণে
আমিও হয়ে উঠলাম ‘প্রতিবাদী’ ।
সরে গেল কালো মেঘের আস্তরণ,
ছড়িয়ে পড়লো, সোনালি আলো।
আর সেই মুহূর্তেই
জাগ্রত হলো, অচেনা ‘পৌরুষ’ ।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর