দেশাত্মবোধক কবিতা ছন্দ কবিতা
একুশের জয়

একুশের জয়

পড়া: 3 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

নীলাব্জা রায়

মত্ত বুটের উল্লাস আর বুলেট এলোপাথাড়ি
২১ শে ফেব্রুয়ারি
আমরা তোমায় কি ভুলতে পারি ?
কত মায়ের বুক ভাঙা হাহাকার
বোবা জঠরের রক্তাক্ত চিৎকার
রফিক, সালাম, বরকত, জব্বার
তারই স্বাক্ষর কালো বর্ণমালা আমার।

ফাগুন সকালে ফুলেল সাজে তুমি
বর্ণে, সুবাসে, শ্রদ্ধায় চুমি ভূমি।
কথায়, গানে, তোমার সুর বাজে
বাংলা আজকে গর্বিত ধরা মাঝে।
পুণ্য একুশের পূর্ণ স্বাধিকার —
সকল মাতৃভাষার বিজয় পতাকার ॥

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা