পরিবারকেন্দ্রিক কবিতা ছন্দ কবিতা
ভাইফোঁটা

ভাইফোঁটা

পড়া: 2 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

নীলাব্জা রায়

দাদা আমার ভীষণ রাগী
দশ বছরের বড় —
যখন তখন খুনসুটিতে
এখনো সে দড় ।
পড়াতে বসলে গাঁট্টা মেরে
ফুলিয়ে দিয়ে মাথা ,
চোখ পাকিয়ে বিধান দিত—
কাল থেকে তুই গোবর তুলিস
মাথায় নিয়ে ঝাঁকা।

দেখ চেয়ে এ নেংটি ইঁদুর
লাফ দিল তোর ঘাড়ে —
যেই তাকাতাম, মাংস দেখে
ছোঁ মারতো থালে।

দুধের সর চুরি হয়ে যায় -
ধেড়ে চোর কি ফাঁসে ?
সাধু সেজে করতো নালিশ —
সে মুখ বেঁকিয়ে হাসে।
মেনেছি ছোট থেকে,

সৎ পাত্রে কন্যাদান করেছে
সে আগলে রেখে।

আজ ফোঁটা দিই চৌকাঠেতে
দূর বেড়েছে অতি

চেনা জীবন পাল্টে গেছে
সবই এখন স্মৃতি।

অক্ষর দিয়ে জানাই প্রণাম
শুভেচ্ছাদীপ জ্বেলে ॥

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা