বাংলা আমার
পড়া: 2
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
রঙিন তাদের বাসা;
সবার সাথে গাঁথিছে মালা
হরেক রকম ভাষা।
চাওয়া পাওয়ার প্রত্যাশা,
আমার স্বপ্ন-আশা;
বাংলা আমার মায়ের ভাষা,
আমার ভালোবাসা।
ডাং-গুলির ঐ ছটফটানি,
পৌষ পার্বণের সরা;
বাংলা আমার বাবার শাসন,
মায়ের স্নেহে ভরা।
শীতল বরণ আবেশ মাখা
মাঠের সোনা ধান;
মেঠো বাউলের একতারা,
আর বাংলা প্রেমের গান;
ভাইয়ের মিঠে খুনসুটি,
বা বোনের অভিমান;
বাংলা আমার ঐতিহ্য,
বাংলা নাড়ির টান।
হরেক ভাষা শিখতে চাওয়া,
হরেক ভাষা পড়া;
আমার ভাষার ভিত্তিটা তো
বাংলা ভাষায় গড়া।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর