প্রেমের কবিতা ছন্দ কবিতা
স্বপ্ন তুমি

স্বপ্ন তুমি

পড়া: 2 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

শুভ্র সরকার

প্রেম আসুক ঘুমের মতো শীতের আদর গায়ে মেখে
পারদ ছুঁয়ে থার্মোমিটার উষ্ণতাতে লাগাম রাখে
তোমায় নিয়ে স্বপ্নগুলো জমিয়ে হাসুক রোদ্রু সেঁকে
আবেগগুলো গুছিয়ে কথা হাঁপিয়ে উঠুক কাব্য লিখে।
আগুন জ্বেলে বুকের ভেতর দানা বাঁধুক ঝিঁঝিঁপোকা
অক্ষরেখা মাতাল হয়েই ভাবুক সবাই বড্ড বোকা
আসবে তুমি চাদর গায়ে ঘড়ির কাঁটা তুচ্ছ করে
উপন্যাস সব টেবিল পরে চায়ের সাথে তর্ক লড়ে।
এই বেলাতে তোমায় পেলে বামন পাবে চাঁদকে ছুঁতে
জল খেয়ে সব ঘুরবে যেন মদ খেয়েছি মাতাল হতে
তবুও জানি তুমি আমার বাস্তব কি কল্পনাতে
চাই না আমি ঘুম ভেঙে যাক গল্প রঙিন শীতল রাতে।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা