প্রেমের কবিতা ছন্দ কবিতা
ধূমজ্বর

ধূমজ্বর

পড়া: 3 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

শুভ্র সরকার

মনের ঘরে বড্ড তুষারপাত
রোদ্রু নাকি খুব করেছে নেশা,
শীত ঘুমেতে বেশ জমেছে রাত
তোমার চোখেই হারাই মনের দিশা।
কফির কাপে উঠছে যেসব ভাপ
একটা দুটো আগুন জ্বলার দোষে,
চাঁদের বুকেও দেখছি পোড়া ছাপ
জোছনাগুলোর নিস্তার হোক শেষে।
স্বপ্ন নাকি চোখের পাতায় খুব
থার্মোমিটার ছুটছে উপর নীচে,
ইচ্ছে যত ক্যালপোলে দিক ডুব
জলপটি ঠিক গিলবে আগুন সিঁচে।
লেপের আদর ভারী যেন বেশ
শিশির-পরত জমছে পাঁজর দেশে,
পাহাড় কাটায় বরফ জমার রেশ
তোমার ছোঁয়া আসুক ভোরের বেশে।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা