মিলিত অন্ধকার
পড়া: 3
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
শহরতলির জড়িয়ে যাওয়া তারের জঙ্গলে
আদলে রাত নিজেকে গড়েছে
লোডশেডিং... ঘন তামস কালি ও কাজলে
হাওয়ায় আমি রেখেছি দুই হাত
আঙুলগুলি শূন্য আঁকড়ায়
ব্যথারা কেবল নিজেকে ভেঙে আছড়ে ফিরে আসে
যেভাবে ফেরে নিষাদ রঙের রাত
শূন্য থেকে প্রতিধ্বনি ওঠে
ধনুকে জ্যা,পাখির চোখ নিশানা থেকে দ্যাখে
নিপুন দশ আঙুলে তীরন্দাজ
টেনেছে নীল ,প্রাকৃত দুই ঠোঁটের
এই যে রাত,অন্ধকার ঢেউয়ের ওঠাপড়া
তোমার ঘুমে ধেয়ে দেয় স্রোতের খরসান
ঘুমিয়ে পড়ে আবারও কিছুক্ষণ
এসব আমার নিজের হাতেই গড়া
আলতামিরার পুরোনো গুহাছবি
এখনও তুমি তেমনই একা..ছুটি, উদ্দ্যত
ভুলেছো শুধুস্বপ্নকাল,প্রাচীন জলের ক্ষত
প্রেমের থেকে নেমে গিয়েছো অদেখা যুদ্ধভূমি
আমি কি খুব পিছিয়ে পড়েছি
শুনতে পাচ্ছি তোমারও হাহাকার
রাস্তা তবুদু'দিকে ছুটে যায়
বাড়ায় হাত তোমার আমার মিলিত অন্ধকার
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর