আধুনিক/মুক্তছন্দের কবিতা গদ্য কবিতা
নিরুদিষ্টা সংক্রান্ত বিজ্ঞপ্তি

নিরুদিষ্টা সংক্রান্ত বিজ্ঞপ্তি

পড়া: 3 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

কৌশিকরঞ্জন খাঁ

জ্যোৎস্নার কাব্যে সীমান্ত রাত
নদীর বুকে সেতু জন্ম নিচ্ছে।
গত শীতে কারা যেন
ঠিক এইখানে
ঠিক এইভাবে
অনেক দূরে উড়ে যাওয়া মেঘ থেকে
পা ঝুলিয়ে বসেছিল আলোর ঘাড়ে মাথা রেখে।
প্রত্নপাখিদের হারিয়ে যাওয়া দেখতে দেখতে
লাশ খেয়ে বড় হওয়া মাছের ঘোলাটে চোখে
পারুল ফুল ফুটে ফুটে আছে।

যারা চলে গিয়েছিল,
কেউ চলে যেতে চায়–
ভেসে ভেসে সময়ে দ্রবীভূত সংলাপে
স্বরলিপির সবচেয়ে মিষ্টি শব্দের মতো।
তবুও এই বিশ্বাস নিয়ে বেঁচে আছি —
শূন্যে উড়াল দেওয়া বকের শরীরে
একটি পালক হয়ে রয়ে গেছি
তুমি আমি
চর ও চরাচর
এই নরম আত্রেয়ীর মোহনায় ।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা