সামাজিক কবিতা ছন্দ কবিতা
স্বাধীনতার প্রশ্ন

স্বাধীনতার প্রশ্ন

পড়া: 2 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

স্বপন কুমার বসু

স্বাধীনতা তুমি কি?
বীর শহীদদের আত্ম বলিদান,
নাকি রাজনীতি বিদ্বেষের দুর্নীতি পাহাড় সমান।

স্বাধীনতা তুমি কি?
মা বোনেদের ইজ্জতের দাম,
নাকি সরকারি ক্ষমতাচারীদের অবহেলা অপমান।

স্বাধীনতা তুমি কি?
মানুষে মানুষে হানাহানি জাতপাত ধর্ম,
নাকি বলবানের রক্ত ক্ষুধ দুর্বলের বৃথা কর্ম।

স্বাধীনতা তুমি কি?
রাজপ্রাসাদ দামি গাড়ি কারও জীবন ধন্য,
নাকি ফুটপাতে নষ্ট জীবন কোথায় তার অন্ন।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা