রেইনি ডে
পড়া: 2
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
বৃষ্টি সারাদিন —
কাজের মানুষ আটকে গেছে
বাড়িতে হৈ চৈ।
বাটিচচ্চড়ি ও তেলকই নয়তো
ভাজা ইলিশ আর খিচুড়ি চাই ।
ছোট বাবুর পাঁপড় ভাজা —
শাশুড়ি বলছে টক কই?
সন্ধে বেলায় পড়ছে উলু,
মেঘলা আকাশ গুরু গুরু —
বেগুনি আর মুড়ির সাথে,
গরম চা হাতে হাতে।
শ্বশুর মশাই বেজায় খুশি
কষা মাংস তার সাথে
রসগোল্লাও পড়বে পাতে ।
খাই খাই বাই ওঠে
ছেলে বুড়ো সকলের -
রেঁধে বেড়ে প্রাণ যায়
তুমি আমি আমাদের ।।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর