বিরহের কবিতা ছন্দ কবিতা
বিরহগাঁথা

বিরহগাঁথা

পড়া: 2 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সন্দীপন গঙ্গোপাধ্যায়

একটা রঙিন সন্ধ্যা তোমার জন্য রাখা
একটা সাদা বিকেল আমার জন্য থাকে
তোমার সন্ধ্যা সাঁঝবাতিতে আলোময়
ধূসর ছবি আমার বিকেল আঁকে ।
সেই আলোতে তুমি নারী হলে
আমার চোখে বালি এসে পড়ে
তোমার কাছে এসব গোপন কথা
জানবে কেমন ধরে আমায় জড়ে !
একলা আমি জ্বরের ঘোরে পাগল
পাগল তবু অভিমানে দূরে
পড়ে থাকি নিজস্ব বিছানায়
যাচ্ছি কেমন দেখ দেখি পুড়ে ।
বিরহগাঁথা লিখতে বসে ভাবি
এসব আমার শুধুই মনের ভুল
তোমার সন্ধ্যা ঝলমলে থাক নিজেই
আমার বিকেল কেঁদে ভাসাক কুল ।।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা