লিখে রাখে আকাশ
পড়া: 4
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
নীল সবুজের ভাঁজ;
কান্না-হাসির চাদর খোঁজে
রঙবাহারি সাজ।
পিরামিডের পাথরেও দেখো
খোঁজে মৃত্যুর শ্বাস;
না বলা হরফে সব কথা জেনো
লিখে রাখে আকাশ।
বারুদের খনি? গোলাপের কাঁটা!
খুঁজি ধোঁয়াশার পর...
প্রিয়ার চোখ? বা সাইবেরিয়া?
তফাৎ বোঝে না ঘর।
রঙবাহারি নেশা মেখে খুঁজি
ভালোবাসার ঘর;
আকাশ শুধু লিখে রাখে জেনো
“সব আপনই পর”।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর