শেষ বেলা
পড়া: 2
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
বসেছে আমার বাড়ি,
বন্ধু বান্ধব আত্মীয় স্বজন
করছে তারাতারি।
তুলসী তলায় আমি আছি
বালিশ ছাড়া শুয়ে,
কাঁচা বাঁশের পালকি তৈরী
যাবে আমায় নিয়ে।
দিচ্ছে বিদায় আপন জনে
অশ্রু ভর্ত্তি জলে,
গোধূলি লগ্নে যাচ্ছি আমি
বন্ধু স্বজন ফেলে।
উড়ে গেছে পাখি খাঁচা ছেড়ে
এখন আমি মরা,
শেষ বেলায় আপন কেউ নাই
শ্মশান বন্ধু ছাড়া।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর